আটপাড়া উপজেলা

আটপাড়া উপজেলা 

 image

[ রামসিদ্ধ অষ্টমী খলা/ রাজ বাড়ি- তেলিগাতী ইউনিয়নের উত্তর ও দক্ষিন পার্শে। 

[ আটপাড়া মুখলেছ ন্যাংটার মাজার- আটপাড়া পুরাতন বাস স্টেনের পাশে অবস্থিত । 

[ কালী বাড়ি মন্দির - মগরা নদীর তীরে অবস্থিত । 

 

আটপাড়া উপজেলার ঐতিহাসিক বিবরণ

আটপাড়া উপজেলার উত্তরে বারহাট্টা, দক্ষিণ কেন্দুয়া ও মদন, পশ্চিমে নেত্রকোণা সদর, পূর্বে খালিয়াজুরী উপজেলা।

আয়তন: ১৯২বর্গকিলোমিটার। জনসংখ্যা: ১,৩২,৪৪০ জন।

আটপাড়া থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো প্রথমে নেত্রকোণা সদর থেকে পরে বারহাট্টা থানা থেকে। ১৯১৭ সালের ২১আগষ্ট থেকে আটপাড়া থানার (পুলিশস্টেশন) কার্যক্রম শুরু হয়। ১৯৬২ সাল থেকে আটপাড়া সার্কেল উন্নয়ননের কার্যক্রম চালায় বারহাট্টা থানা থেকে। ১৯৬৪ সাল থেকে আটপাড়ার কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করে। পরে জুলাই ১৯৮৩ সাল থেকে আটপাড়াকে উপজেলায় রূপান্তর করা হয়।

আটপাড়া উপজেলার নামকরন:

ঈশাখাঁর শাসনামলে আটপাড়া সরকার বাজুহার অন্তর্ভূক্ত ছিল।  পরবর্তী সময় পরগনায়েনা সিরুজিয়াল ও মৈমনসিংহ পরগনাভুক্ত হয়ে পড়ে। মৈমনসিংহ পরগনার জমিদার গৌরীপুরের ব্রজেন্দ্রকিশোর রায় চৌধুরী নামানুসারে স্থানের নামকরন করেন ব্রজের বাজার। সে বাজারের পরবর্তী নাম আটপাড়া। স্থানীয়ভাবে আটপাড়া বাজারকে আজো ব্রজেরবাজার বলা হয়। আটপাড়া বলতে কোন মৌজা বা গ্রাম নেই।  আটপাড়া সদর এলাকাটি বানিজান মৌজায় অবস্থিত।

আটপাড়া উপজেলায় ইউনিয়ন:

আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। যেমন- বানিয়াজান, শুনুই, স্বরমইশ্বা, সুখারী, তেলিগাতি, লুনেরশ্বর, দোয়জ। সাতটি ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৭৫টি।